ঈদে বামবার কনসার্ট
ঈদ উপলক্ষে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন বামবা। তিনদিনের আয়োজনে প্রতিদিন আটটি করে ব্যান্ড অংশ নিচ্ছে।
‘ওপেন এয়ার রক ফেস্টিভ্যাল’ নামে এই আয়োজন সম্পর্কে বামবার এক্সিকিটিভ সদস্য মাকসুদুল হক গ্লিটজকে বলেন, “সারা বছরই আমাদের ফ্যান প্রোগ্রামগুলো থাকে। গত বছর দেশের অবস্থা খারাপ থাকায় কোনো কিছু হয়নি।”
তিনি জানান, বামবার সবশেষ কনসার্টটি হয়েছিল খুলনায় ২০১২ সালে। ইউএনএফিপিএ-এর জন্য একটি দাতব্য কনসার্ট ছিল সেটি।
বামবার এই কনসার্টটি যমুনা টিভির সঙ্গে যৌথভাবে আয়োজন করা হচ্ছে। যমুনা ফিউচার পার্কে কনসার্ট শুরু হবে প্রতিদিন বিকাল ৫টায়।
