২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে বাচ্চু, শাফিন, হামিন

এবার একই সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল, জন, শাকিব চৌধুরি, জামশেদ চৌধুরির মতো রক সংগীতের শীর্ষ তারকারা। লাইভ স্কয়ার আয়োজিত ‘রকনেইশন- দ্য রেভুলুশন অফ রক’-এ ‘দ্য অলস্টারস ব্যান্ড’ ছাড়াও পারফর্ম করবে ওয়ারফেইজ, অর্থহীন, নেমেসিস ও রেডিওঅ্যাক্টিভ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চিন্তামন ‍তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 07:07 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

পুরনো খবর:

রকনেইশন ওভারলোড

দেশের তারকা রক মিউজিশিয়ানরা মঞ্চে মেকানিক্সের সঙ্গে একে একে পারফর্ম করবেন বলে জানিয়েছেন স্কয়ারের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আতেফ আহমেদ বিন জাফর।

কনসার্টের চমক হিসেবে আর্বোভাইরাস এবারও ‘অন্যরকম’ কিছু করার পরিকল্পনা করেছে বলেও জানিয়েছেন তিনি।

এপ্রিল মাসে আয়োজিত ‘রকনেইশন ওভারলোড’ কনসার্টে মঞ্চে গিটার ভেঙ্গে দর্শকদের আমোদিত করেন আর্বোভাইরাসের দুই গিটারিস্ট রঞ্জন ও সুহার্তো। ড্রামার নাফিস চমকে দিয়েছিলেন রোটেটিং ড্রামসেট নিয়ে পারফর্ম করে।

‘রকনেইশন - দ্য রেভ্যুলশন অফ রক’ শিরোনামে এবারের কনসার্ট ৮ অগাস্ট হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে শুরু হবে বিকাল সাড়ে চারটায় এবং শেষ হবে রাত ১১টায়।

চার মাস পর পর রকনেইশন কনসার্ট আয়োজন করে লাইভ স্কয়ার। প্রস্তুতি হিসেবে এর মধ্যেই ‘রকসিটি’ শিরোনামে আরও তিনটি কনসার্টের আয়োজন করেছে তারা।

‘রকসিটি’ কনসার্টে পারফর্ম করা ব্যান্ডগুলোর মধ্য থেকে রেডিওঅ্যাক্টিভ এবার রকনেইশন কনসার্টে পারফর্ম করছে বলেও জানিয়েছেন আতেফ।

কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এরই মধ্যে। ফ্যাশন হাউজ অকাল্ট-এর শো রুমগুলোতে পাওয়া যাচ্ছে টিকিট। এছাড়া লাইভ স্কয়ারে ফেইসবুক পেইজ তৈরি করেছে ফেইসবুক ইভেন্ট। সেখানে অনলাইনে টিকিট কেনার ব্যবস্থাও রয়েছে।