২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামী রোমিও-জুলিয়েট

‘রাগিনি এমএমএস টু’র সাফল্যের পর এবার আরও একবার রোমিও-জুলিয়েটের প্রেমকাহিনি পর্দায় তুলে ধরতে চান প্রযোজক একতা কাপুর। তবে এ যুগের এই প্রেমিক যুগল হবেন সমকামী!

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 05:57 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

‘রোমিল অ্যান্ড জুগাল’ নামের দুই সমকামী ব্যক্তির প্রেমের সিনেমা নির্মাণ করতে চাইছেন একতা, যা হবে শেক্সপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের ছায়ানির্ভর।

ভারতীয় সাময়িকী বলছে, চিত্রনাট্যকার আনু মেনন এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেন বেশ আগেই। কিন্তু দুজন পুরুষের প্রেমের কাহিনি ভারতীয় সামাজিক মুল্যবোধে আঘাত হানতে পারে এই আশংকায় এতদিন ঝুলে ছিল সিনেমাটির কাজ। 

তবে সিনেমা নির্মাণের পর কাট-ছাঁটের ঝামেলা এড়াতে চিত্রনাট্যই সেন্সরবোর্ডে পাঠিয়ে দিয়েছেন একতা। চিত্রনাট্য যদি সেন্সর বোর্ডে পাশ করে তবে একতা খুব শিগগরিই কাজে হাত দেবেন।

২০১৩ সালে ‘রাগিনি এমএমএস’ এর সংলাপ রচয়িতা ইশিতা মৈত্র পুরো চিত্রনাট্যটিকে নতুন করে ঢেলে সাজিয়েছেন যেন ভারতীয় সংস্কৃতির সঙ্গে এর কাহিনি খাপ খাওয়ানো যায়।

এক সূত্র আরও জানিয়েছে, সিনেমাটির প্রধান দুই অভিনেতাই হবেন নতুন। কারণ কোনো প্রতিষ্ঠিত নায়ক এ ধরনের চরিত্রে অভিনয় করতে রাজি হবেন না।

সিনেমাটি প্রযোজনা করবেন একতা কাপুর। আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘ব্রেক কে বাদ’ খ্যাত দানিশ আসলাম।