ঐশ্বরিয়ার নায়ক জন
মা হওয়ার পর প্রায় চার বছর বড় পর্দা থেকে অনুপস্থিত ঐশ্বরিয়া রাই বচ্চন তবে সম্প্রতি ‘জাজবা’ সিনেমার মধ্য দিয়ে নিজের ফেরার কথা নিশ্চিত করেছেন এই অভিনেত্রী আর এই সিনেমায় তিনি প্রথমবারের মত জুটি বাঁধছেন জন আব্রাহামের সঙ্গে।
শোনা যাচ্ছিল মনি রত্মমের নতুন কোনো সিনেমা কিংবা প্রহ্লাদ কাক্কারের ‘হ্যাপি অ্যানিভার্সারি’র মধ্য দিয়ে স্বামী অভিষেক বচ্চনের বিপরীতেই আবার রূপালী পর্দায় আবির্ভুত হবেন বচ্চনবধূ কিন্তু সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা' সিনেমায় জন আব্রাহামের নায়িকা হয়েই ফিরছেন তিনি।
মুম্বাইভিত্তিক ভারতীয় দৈনিক মুম্বাই মিররকে সিনেমা সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে ," ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুন খুশি জন সিনেমায় নিজের চরিত্র তার খুব পছন্দ হয় এবং তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।
আরও জানা গেছে, সিনেমায় জন কেন্দ্রীয় চরিত্রে না থাকলেও গল্পের মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সিনেমায় তার চরিত্রটি মুম্বাই আন্ডারওয়াল্ডের্র ডন আবু সালেমের ওপর ভিত্তি করে নির্মিত।
‘জাজবা’ হবে পরিচালক সঞ্জয় গুপ্তর সঙ্গে জনের পঞ্চম সিনেমা এই নির্মাতার সঙ্গে এর আগে ‘জিন্দা’, 'শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা' এবং 'শুট আউট অ্যাট ওয়াদালা’ সিনেমায় কাজ করেছেন তিনি এছাড়াও এখন কাজ করছেন ‘মুম্বাই সাগা’ সিনেমায়।
এর আগে শ্রিরাম রাঘাবানের পরিচালনায় ‘হ্যাপি বার্থ ডে’ সিনেমায় কাজ করার কথা ছিল ঐশ্বরিয়া-জন জুটির জন তখন বলেছিলেন, “আমার মনে হয় আমাকে আর ঐশ্বরিয়াকে একসঙ্গে দারুন দেখায়।
কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি।
এ বছর কান চলচ্চিত্র উতসবে ‘জাজবা’ সিনেমায় নিজের ফেরার কথা নিশ্চিত করেন ঐশ্বরিয়া রাই বচ্চন এ সিনেমায় বেশ মারদাঙ্গা চরিত্রে দেখা যাবে সাবেক এই বিশ্বসুন্দরীকে।
