২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলেনাকে বিয়ে করবেন বিবার?

এই প্রেম, এই ছাড়াছাড়ি- এমন করেই চার বছর ধরে চলছে দুই পপতারকা জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের সম্পর্ক। তবে বিবার মনে করেন তাদের মধ্যে রয়েছে এক ‘অবিচ্ছেদ্য সংযোগ’। আর তাই, গোমেজের সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোনিমা নদী, আইএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 05:44 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

বিবারের ঘনিষ্ঠ এক সূত্র বলছে, “বিবার সেলেনাকে বলেছে, সে তাকে বিয়ে করতে চায়। তারা এখনও তরুণ কিন্তু তাদের ধারণা তাদের ভেতরে রয়েছে এক গভীর সংযোগ, যেটা কখনোই ভাঙবে না।”

গোমেজকে জীবনসঙ্গীনি হিসেবে পেতে চাইলে বিবারকে অবশ্য করতে হবে কঠিন সাধনাই। গোমেজ শর্ত দিয়ে রেখেছেন, নিজেদের সম্পর্ক নিয়ে ‘সিরিয়াস’ হলেই কেবল বিবারের প্রস্তাব বিবেচনা করবেন তিনি। ২১ বছর বয়সী এই পপতারকা আরও চান, বিবার যেন কখনও তার সঙ্গে প্রতারণা না করেন।

“গোমেজ এখনও বিষয়টি নিয়ে ভাবছে। সে বিবারকে বলেছে, বিবার যদি তার সঙ্গে প্রতারণা করা বন্ধ করে তবেই সে বিয়ের কথা ভেবে দেখবে। বিবারও তার কথা গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। গোমেজকে বিয়ে করতে নিজেকে পুরোপুরি বদলে ফেলতেও রাজি সে।”

এদিকে, গোমেজের বন্ধুরা তাদের আবার সম্পর্কে জড়ানো নিয়ে খুশি নয় মোটেই। তাদের ধারণা বিরাট এক ভুলের পথেই পা বাড়াচ্ছেন তিনি।

গোমেজের কাছের বন্ধুদের একজন বলছে, “সে এখন খুব বেশি ভাল অবস্থায় নেই। এই অবস্থায় এমন সিদ্ধান্ত তার জন্য ভাল কিছু নয়। তার কাছের সবার ধারণা, তার মাথা খারাপ হয়ে গেছে। এ কারণেই আবার সে বিবারের সঙ্গে সম্পর্ক গড়েছে।”