২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস্টার অ্যান্ড মিসেস স্মিথের রিমেইকে শাহরুখ

রোহিত শেঠি আর শাহরুখ খান জুটির প্রথম সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ সর্বকালের দ্বিতীয় সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। আবারও জুটি বাঁধতে যাচ্ছেন এই দুই হিটমেকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুনরবি অমিয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 12:40 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

তবে এবার রোমান্টিক কমেডি নয়, মারদাঙ্গা অ্যাকশন সিনেমা বানানোরই পরিকল্পনা চলছে। আর সে জন্য তারা বেছে নিয়েছেন আদর্শ হলিউডি সিনেমাটি।

ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর হিন্দি রিমেইক করতে যাচ্ছেন এই যুগল। 

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সফলতম সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ মুক্তি পায় ২০০৫ সালে। শুধু ব্যবসায়িক সাফল্যই নয় ব্র্যাঞ্জেলিনা জুটির সম্পর্কের শুরুও এই সিনেমা থেকেই।  

এখন কৌতূহল জাগতেই পারে, মিস্টার স্মিথ না হয় হচ্ছেন শাহরুখ খান তাহলে অ্যাঞ্জেলিনা জোলির জায়গায় মিসেস স্মিথ হচ্ছেন কে? আবারও দিপিকা না কোনো নতুন মুখ?

তবে যার বিপরীতেই অভিনয় করুন না কেন, শাহরুখ তার রোমান্টিক নায়কের তকমা আবারও ঝেড়ে ফেলতে চাচ্ছেন বলেই মনে হচ্ছে।