২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাদা হলেন নিকোলাস কেজ 

পর্দায় নানা ধরনের চরিত্রকে রূপদান করেছেন মার্কিন অভিনেতা নিকোলাস কেজ। এবার বাস্তব জীবনে দাদার ভূমিকা পালন করবেন তিনি।

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 02:31 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

পহেলা জুলাই তার ছেলে ওয়েস্টন কেজ এবং পুত্রবধূ ড্যানিয়েল কেজের কোলজুড়ে এসেছে নতুন অতিথি। প্রথমবারের মতো নাতির মুখ দেখেছেন 'ঘোস্ট রাইডার’ কেজ।  ৫০ বছর বয়সী এই অভিনেতার সাবেক প্রেমিকা ক্রিস্টিনা ফুলটন তার একমাত্র ছেলে ওয়েস্টন কেজকে জন্ম দেন। 

ইউএস ম্যাগাজিনকে কেজের প্রতিনিধি জানান, নবজাতকের নাম রাখা হয়েছে লুসিয়ান অগাস্টাস কপোলা কেজ। ১ জুলাই তার জন্ম হয় স্থানীয় সময় দুপুর তিনটায়।

কেজের ছেলে ওয়েস্টন পেশায় একজন সংগীতশিল্পী। তিনি মার্কিন ব্ল্যাক মেটাল ব্যান্ড আর্শ আনুবিসের লিড ভোকাল।