২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ইত্যাদিতে চমক

ঈদের ইত্যাদিতে প্রতিবারই থাকে নতুন কোনো চমক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার সুর ও ছন্দে আলোচনা করবেন পাঁচ অভিনেতা-অভিনেত্রী আর কণ্ঠ দেবেন তারাই।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 04:22 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

মীর সাব্বির, অপূর্ব, মিলন ও আগুন অভিনব এ আলোচনায় অংশে নেবেন। আর তাদের উপস্থাপক হিসেবে থাকবেন তারিন।

অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের তরফ থেকে গাজী কিবরিয়া মিঠু জানান, প্রতি ঈদেই এ ধরনের পর্ব থাকে। এবারের পর্বের ভিন্নতা হচ্ছে অভিনয়শিল্পীরা নিজেই কণ্ঠ দিয়েছেন। সাধারণত তারকারা অন্যের কণ্ঠে ঠোঁট মেলান।

মিঠুর মতে, “নানান তালে ও সুরে এ ধরনের ব্যতিক্রমী গানে কণ্ঠ দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও সংগীতশিল্পী না হয়েও প্রত্যেকেই চমৎকার গেয়েছেন।”

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে।