২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের রোজা

রোজার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মুম্বাই সিনেপাড়ার শিল্পীরা। টুইট করেছেন অমিতাভ বচ্চন, রিতেশ দেশমুখ, দিয়া মির্জাসহ আরও অনেকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 01:02 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

অমিতাভের টুইটটি ছিল-- “রমজান মোবারক...!! যাদের প্রতি অবিচার করেছি কিংবা কোনোভাবে কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাই।”

‘এক ভিলেইন’ তারকা রিতেশ দেশমুখ লেখেন, “আমার সব বন্ধুদের জানাই রমজান মোবারক... সবার উপর এভাবেই আশীর্বাদ বর্ষিত হোক।”

অভিনেত্রী দিয়া মির্জা টুইট-- “রমজান করিম।”

অভিনেতা আফতাব শিভদাসানি লেখেন, “সবার জন্য রমজান হোক শান্তিপূর্ণ এবং সুখময়। সৃষ্টিকর্তা সবার উপর ভালোবাসা, শান্তি আর সুখ বর্ষণ করুক।”

অভিনেতা শ্রেয়াস তালপাড়ে টুইট করে জানান, এ বছর দুটি রোজা রাখার চেষ্টা করবেন তিনি।

তিন লিখেছেন, “রমজান মোবারক, বন্ধুরা... গত বছর একটি রোজা রেখেছিলাম। এ বছর দুটি রাখার ইচ্ছা আছে। আল্লাহ মালিক!”