একসঙ্গে অপু-শাকিব-ববি
এক টুকরো কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হল শাকিব খানের দুই চোখ - বলতে হবে কোনটা অপু আর কোনটা ববি।
কিন্তু যতটা সহজ ভেবেছিলেন ততটা সহজ হলো না কাজটা। গোল বাঁধিয়ে বসলেন ‘নাম্বার ওয়ান’ শাকিব। অপুর জায়গায় ববি আর ববির জায়গায় অপুকে বেছে নিলেন তিনি। চোখ খুলে দেওয়ার পর তার মুখে ফুটলো লজ্জার হাসি।
ঢাকাই সিনেমার এই তিন তারকা মজার এই খেলা খেলেছেন ঈদের অনুষ্ঠান মোমেন্ট উইথ স্টারসের জন্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমি।
ঈদে আসছে শাকিব, অপু আর ববি অভিনীত সিনেমা ‘হিরো-দ্য সুপারস্টার’। অনুষ্ঠানে সিনেমাটি নিয়ে আলাপের পাশাপাশি উঠে এসেছে তাদের ক্যারিয়ার নিয়ে নানা প্রসঙ্গ।
সুমি আরও জানান, এই তিন তারকা নিজেদের বিয়ে নিয়েও কথা বলেছেন।
সুমন মাহমুদের প্রযোজনায় ‘মোমেন্ট উইথ স্টারস’ প্রচারিত হবে আরটিভিতে।
