২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিস ‘এক ভিলেইন’ এর দখলে

২৭ জুন মুক্তি পেয়েছে ‘আশিকি টু’-খ্যাত মোহিত সুরি পরিচালিত হিন্দি সিনেমা ‘এক ভিলেইন’। আর মুক্তির প্রথম দিনেই ভারতে সিনেমাটি আয় করেছে ১৬ কোটি রুপি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 03:30 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

বরাবরের মতো এ সপ্তাহের বক্স অফিসের খবর টুইট করে জানিয়েছেন বিশ্লেষক তারান আদর্শ।

তিনি লেখেন, “প্রথম দিনে ১৬ কোটি ৭২ লাখ রুপি আয় করে করেছে এক ভিলেইন। ২০১৪ সালে এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি হল দ্বিতীয় সিনেমা, যেটি প্রথম দিনে এত বেশি আয় করেছে। আর সিনেমাহলগুলোর গড় হিসাব মেলাতে গেলে এটি এখন শীর্ষে রয়েছে!”

এ বছর প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড মুভি হল সালমান খানের ‘জয় হো’।

‘এক ভিলেইন’ প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ।

গতানুগতিক হিন্দি সিনেমা থেকে খানিকটা ভিন্ন কাহিনি ছাড়াও সিনেমাটির বাড়তি আকর্ষণ হিসেবে ছিল শ্রদ্ধা কাপুরের কণ্ঠে গান। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত প্লেব্যাক করেছেন তিনি।

আরও একটি বিশেষ আকর্ষণ অভিনেতা রিতেশ দেখমুখের খলচরিত্রে অভিনয়। বিগত কয়েক বছর লাগাতার কমেডি সিনেমাতেই দেখা গেছে তাকে। কিন্তু ‘এক ভিলেইন’-এ একজন সিরিয়াল কিলারের ভূমিকায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

‘এক ভিলেইন’ প্রযোজনা করেছেন একতা কাপুর। 

সিনেমাটি মুক্তির পর নির্মাতা কারান জোহার, পারিনিতি চোপড়া, আলিয়া ভাট এবং জেনেলিয়া ডি সুজার মতো তারকারা একে সুপারহিট আখ্যা দিয়েছেন।