২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিপিকাকে চান রানবির

বাস্তব জীবনে প্রেম সফল না হলেও তাদের পর্দা রসায়ন বরাবরই দর্শকের মনোযোগ কেড়েছে। দুটি সুপারহিট সিনেমা উপহার দেয়ার পর তাই আবারও সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা যাবে রানবির কাপুরকে৤

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 06:52 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

ভারতীয় জি মিডিয়া ব্যুরো বলছে দিপিকার সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী রানবির৤ 

‘বাচনা অ্যায় হাসিনো’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র পর তারা একসঙ্গে কাজ করবেন ইমতিয়াজ আলির সিনেমা ‘তামাশা’তে। প্রথমে সিনেমাটির নাম ‘উইন্ডো সিট’ রাখা হলেও পরে নাম বদলেছেন পরিচালক।

‘রকস্টার’ এর পর ইমতিয়াজ আলির সঙ্গে এটি হবে রানবিরের দ্বিতীয় কাজ।‘জাগগা জাসুস’ এর শুটিং শেষে এই সিনেমার শুটিং করতে ফ্রান্সের করসিকাতে উড়াল দিয়েছেন রনবির।

২০০৭ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’তে কাজ করার সময় প্রথম পরিচয় হয় রানবির-দিপিকার৤ তারপর দুজন চুটিয়ে প্রেম করেছেন এবং গণমাধ্যমেও নিজেদের সম্পর্কের

তবে বিচ্ছেদের পরও বন্ধুত্ব বজায় রেখেছেন সাবেক এই তারকা জুটি। ২০১৩ সালে তারা অভিনয় করেছেন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তে, যা সেবছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় স্থান পায়।