২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাহরুখের গাড়িচালক

হিন্দি সিনেমার অভিনেতা শাহরুখ খানের গাড়িচালক রাজেন্দ্র গৌতমের বিরূদ্ধে আনা হয়েছে ধর্ষণের অভিযোগ। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। অভিনেত্রী ও ক্রিকেটার আজহারউদ্দিনের সাবেক স্ত্রী  সঙ্গিতা বিজলানির এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে গৌতমের বিরুদ্ধে।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 05:18 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, ৩৫ বছর বয়সী রাজেন্দ্র গৌতম ওরফে পিন্টু মিশরা মুম্বাইয়ে শাহরুখের বাংলো মান্নাতেই বসবাস করেন। শাহরুখের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া ও স্কুল থেকে নিয়ে আসার দায়িত্ব পালন করে সে।

অভিযোগকারিনী ১৭ বছর বয়সী। মহারাষ্ট্রের লাতুর এলাকা থেকে আসা মেয়েটি বিজলানির বাড়িতে ঘরের কাজে সহায়তা করেন। এক বন্ধুর মাধ্যমে মেয়েটির মোবাইল নাম্বার সংগ্রহ করেন গৌতম। এরপর শাহরুখের বাড়িতে তাকে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে শহরের নালাসোপারা এলাকার এক হোটেলে মেয়েটিকে ডেকে আনে। সেখানেই ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

বান্দ্রা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার আদালতে তাকে হাজির করা হবে।