২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের অনুষ্ঠান ‘কানেস্তারা’

শিশুদের মতামত, প্রতিবেদন ও সাফল্যগাঁথা নিয়ে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘কানেস্তারা’। অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভি ও চ্যানেল আইয়ে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 07:30 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

হোটেল রূপসী বাংলায় বুধবার হয়ে গেল অনুষ্ঠানটির গ্র্যান্ড লঞ্চিং।

অনুষ্ঠান প্রধান এসএ আল মাহমুদ গ্লিটজকে বলেন, “বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বড়রা যেমন মতামত দিই, শিশুরাও ঠিক একইভাবে তাদের মতামত জানাবে অনুষ্ঠানটিতে।”

অনুষ্ঠানটিতে আরও থাকছে শিশুদের সফলতা নিয়ে বিশেষ প্রতিবেদন, আবহাওয়া ও খেলাধুলাবিষয়ক সেগমেন্ট।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন চৈতি ফারহানা।

উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে তিনি জানান, খবর জানানোর জন্য একসময় টিন পেটানো হত সেখান থেকেই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে।

চৈতির উপস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় নাচ, গান। দেখানো হয় শিশুদের নির্মিত ১০টি বিদেশি টিভি অনুষ্ঠান এবং কানেস্তারার প্রথম পর্ব।

কানেস্তারা নির্মাণ করেছে চিল্ড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অফ বাংলাদেশ (সিটিএফবি)। এটি নির্মাণের মাধ্যমে সংস্থাটি ১১তম সদস্য হিসেবে যুক্ত হল কিডস নিউজ নেটওয়ার্কের (কেএনএন) সঙ্গে। কেএনএন নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা ‘ফ্রি প্রেস আনলিমিটেড’-এর একটি প্রোগ্রাম।