২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ‘জিনাত’ জ্যাকলিন

হিন্দি সিনেমায় সত্তরের দশকের আবেদনময়ী নায়িকা জিনাত আমান ফিরে এসেছেন বলে মনে করেন সালমান খান। শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজকেই নতুন প্রজন্মের জিনাত বলছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 08:47 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

সালমান বলেন, “একজন অভিনেত্রী আছেন যাকে আমি খুবই পছন্দ করি, তিনি হলেন জিনাত আমান। আমার বিশ্বাস,

জ্যাকলিন হলেন এমন একজন যিনি জিনাতের জায়গা নিতে পারবেন।”

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, সালমান মনে করেন জ্যাকলিনের এমন একটি গুণ রয়েছে, যা অধিকাংশ অভিনেত্রীর মধ্যেই অনুপস্থিত।

“জ্যাকলিন খুবই সহজ-সরল একটা মেয়ে। তার সঙ্গে কাজ করতে গিয়ে কোন জটিলতায় পড়তে হয়নি। অন্য অভিনেত্রীদের মতো নখরা করার স্বভাব নেই তার।”

নায়িকাদের মেজাজ নিয়ে কথা বললেও সালমান নিজে কিন্তু তার রগচটা স্বভাবের জন্য বেশ পরিচিত। সেটা স্বীকার করেই তিনি বলেন, “সত্যি বলতে, আমি নিজে অনেক বদমেজাজি। আমাকে রাগাতে আসবে কে? আর শুটিংয়ের সেটে যদি বেশি রাগ দেখাতে যাই প্রযোজক তো সিনেমা থেকেই বাদ দিয়ে দেবেন আমাকে! তবে হ্যাঁ, জ্যাকলিন খুবই ঠাণ্ডা মাথার মেয়ে। ঈশ্বর ওকে আশির্বাদ করুন।”

২০০৯ সাল থেকে শুরু হয়েছে জ্যাকলিনের বলিউডি ক্যারিয়ার, তবে এখনও ঠিকমতো হিন্দি বলা শিখে উঠতে পারেননি তিনি।

‘কিক’এর সেটে শুটিংয়ের ফাঁকে প্রায়ই তাকে হিন্দি শিখিয়েছেন সালমান।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালিত সিনেমা ‘কিক’ এ প্রথমবারের মত ব্যাংক ডাকাত হিসেবে দেখা যাবে সালমান খানকে। জ্যাকলিন ফারনান্ডেজ ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে রনদিপ হুডা এবং নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

‘কিক’ মুক্তি পাবে ২৫ জুলাই।

ব্যাংক ডাকাত সালমান!