সুফিজম কোনো সংগীতধারা নয়-- তাহসান
‘তাহসান অ্যান্ড সুফিজ’ গঠনের পর দুই বছর পেরুতে চললে। এখনও প্রকাশিত হয়নি কোনো অ্যালবাম। সম্প্রতি ব্যান্ডের ফেইসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘আদর’ শিরোনামের একটি গান।
গানটি প্রথমে আপলোড করা হয় ইউটিউবে। ব্যান্ডের প্রধান তাহসান গ্লিটজকে জানালেন ব্যান্ডের প্রথম অ্যালবামের জন্য পাঁচটি গানের কাজ শেষ। এখন থেকেই প্রকাশ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন।
“এমনিতেই সিডির বাজার ভালো না। অন্যান্য মাধ্যমগুলোয় অ্যালবাম প্রকাশনাতে তেমন সফলতা দেখতে পাইনি। তাই কাজ শেষ হওয়ার আগেই প্রকাশনার উপায় খুঁজতে শুরু করেছি।”
তাদের অ্যালবামটিও সুফি ভাবধারার সঙ্গে সংগীতের মিশেল।
ব্ল্যাক ব্যান্ডের কিবোর্ডিস্ট হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু করেন তাহসান। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি একক অ্যালবাম উপহার দেন। পড়াশোনা ও একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ততার কারণে এক সময় ব্ল্যাক ছাড়েন।
২০১২ সালে গড়েন ‘তাহসান অ্যান্ড সুফিজ’।
এছাড়া ধীরে ধীরে টেলিভিশন নাটকের চেনা মুখ হয়ে উঠছেন তিনি, চোখে পড়ছেন বিজ্ঞাপনেও। সম্প্রতি রেদওয়ান রনির সিনেমার জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তাহসান।
