চোর না ভক্ত?
সান্ড্রা বুলকের বাড়ির সীমানায় অবৈধ অনুপ্রবেশের জন্য গ্রেফতার হলেন জশুয়া করবেট নামের এক ব্যক্তি। সে সময় লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই ছিলেন বুলক। পরে পুলিশ এসে করবেটকে গ্রেফতার করে নিয়ে যায়।
এক পুলিশ ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফকে জানান, “বুলকের বাড়ির চত্বরের আশেপাশেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল করবেট। মনে হচ্ছিল যেন কোন কিছুর উপর নজর রাখছিল সে।"
যদিও পরে পুলিশ জানায়, বুলকের বাড়িতে শেষ পর্যন্ত প্রবেশ করতে পারেনি ৩৯ বছর বয়সী করবেট।
আরেকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাকে ডাকাতির অভিযোগ দেখিয়ে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে অবশ্য ৫০ হাজার মার্কিন ডলার দিয়ে জামিনে আছেন করবেট।
শনিবার হয়ে যাওয়া স্পাইক টিভি গায়েজ চয়েস অ্যাওয়ার্ডের পরপরই এই ঘটনাটি ঘটে। অনুষ্ঠানে ‘ডেকেইড অফ হটনেস’ পুরস্কারে ভুষিত হন বুলক।
