২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যান্ডারাস-গ্রিফিথের বিচ্ছেদ

১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটালেন তারকা জুটি অ্যান্টনিও ব্যান্ডারাস এবং মেলানি গ্রিফিথ। ৬ জুন ব্যান্ডারাসের কাছে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করার কাগজ পাঠান গ্রিফিথ। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 05:46 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

এক সূত্র বলছে, ভেবেচিন্তেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ‘বিচ্ছেদ হয়ে গেলেও একসঙ্গে কাটানো সময় কখনও স্মৃতিপটে মলিন হবে না’ বলে মন্তব্য করেছেন তারা। 

রোমান্টিক কমেডি ধাঁচের ছবি 'টু মাচ'-এর সেটে পরিচয় হয় দুজনের। এরপরই বিয়ে করেন তারা। একটি মেয়েও রয়েছে তাদের।

৫৩ বছর বয়সী ব্যান্ডারাসের এটি দ্বিতীয় বিয়ে। অন্যদিকে গ্রিফিথ বিয়ের পিড়িতে বসেছেন চারবার। এর আগে তিনি বিয়ে করেছিলেন ডন জনসন ও ডেভিড বাউয়ার এর মতো তারকাদের। ডন জনসনের সঙ্গে দুটি সন্তানও আছে গ্রিফিথের।

১৯৮৮ সালের জনপ্রিয় সিনেমা 'ওয়ার্কিং গার্ল'-এ নিজের অভিনয়দক্ষতার জন্য অস্কার মনোনয়ন পান ৫৬ বছর বয়সী গ্রিফিথ। অ্যাকশন ঘরানার সিনেমাতে  নিজেকে প্রতিষ্ঠিত করা ব্যান্ডারাসের ঝুলিতে রয়েছে 'ডেসপারডো', 'দ্য মাস্ক অফ জরো', 'ফিলাডেলফিয়া'র  মতো জনপ্রিয় কিছু সিনেমা।