২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ অফিসার রানি

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাতেই বিয়ের পর প্রথম বড়পর্দায় দেখা যাবে চোপড়া পরিবারের বৌমা রানি মুখার্জিকে, তাও পুলিশ অফিসারের ভূমিকায়।  তার নতুন সিনেমা ‘মারদানি’র প্রথম ঝলক সম্প্রতি দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 12:23 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

ভারতীয় দৈনিক ইন্ডিয়া টাইমস বলছে সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বনে। মুম্বাই পুলিশের একজন নারী কর্মকর্তা, যিনি শিশু পাচারের মামলা সমাধান করেছিলেন তার ছায়া অবলম্বনেই নির্মিত হয়েছে ‘মারদানি’। 

‘মারদানি'তে দেখা যাবে অফিসার শিভানি শিভাজি রয় মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের একজন কর্মকর্তা। এক কিশোরী অপহরণের পর তাকে উদ্ধারের অভিযানে নামেন তিনি। 

শোনা যাচ্ছে স্বামী আদিত্য চোপড়া নিজে এই সিনেমার জন্য রানিকে নির্বাচন করেন কারণ চরিত্রটির জন্য একজন শক্তিশালী ও সাবলীল অভিনেত্রীর প্রয়োজন ছিল। 

Image
শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে রানি মুখার্জি

শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে রানি মুখার্জি

Image
শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে রানি মুখার্জি

শাশুড়ি পামেলা চোপড়ার সঙ্গে রানি মুখার্জি

'নো ওয়ান কিলড জেসিকা’ সিনেমায় একজন সাহসী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করা রানি প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের চরিত্রায়ন করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন প্রদীপ সরকার যার সঙ্গে ‘লাগা চুনরি মে দাগে’ কাজ করেছেন রানি। 

সিনেমাটিতে আরও থাকছেন বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত। এর আগে ‘বারফি’তে অভিনয় করেছেন তিনি।

‘মারদানি’র শুটিং শেষ হয়েছে ২৮ মে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২২ অগাস্ট।