২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ছোটপর্দায় ইন্দ্রনীল

৫ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন ‘অটোগ্রাফ’খ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। লাইফ ওকে চ্যানেলের হিন্দি মেগাসিরিয়াল ‘তুমহারি পাখি’তে ‘রোহান’ চরিত্রে দেখা যাবে তাঁকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 05:42 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

‘তুমহারি পাখি’ সিরিয়ালে নিজের চরিত্রটি সম্পর্কে ইন্দ্রনীল বলেন, “আমি এখানে পাখির ছোটবেলার বন্ধু রোহানের চরিত্রে অভিনয় করব। পাখি যখন চিতোরে ছিল, সেই সময়ে রোহান তাকে ভালোবাসত। পাখির বিয়ে হয়ে গেলে সে দেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে যায়।”

সিরিয়ালটির শুটিং এর জন্য ইন্দ্রনীল খুব শিগগিরি সিঙ্গাপুরে যাবেন। সিরিয়ালে তাঁর চরিত্রটি আনশুমান (ইকবাল খান) এবং পাখির (শ্রাদ্ধা আরিয়া) জীবনে এক নতুন মোড় এনে দেবে।

২০০০ সালে মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে মুম্বাইয়ে পাড়ি জমান ইন্দ্রনীল সেনগুপ্ত। ২০০৪ সালে হিন্দি সিনেমা ‘শুকরিয়া’র মাধ্যমে অভিষেক ঘটে এই বাঙালি অভিনেতার। তবে তাকে পরিচিতি এনে দেয় হিন্দি সিরিয়াল ‘পেয়ার কে দো নাম: এক রাধা এক শাম’।

২০০৬ সালে ‘স্টার প্লাস’ এ প্রচারিত এই সিরিয়ালে ‘শামে’র ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর জিটিভির ‘বানু ম্যায় তেরে দুলহান’ ও ‘ম্যায়কা’ এবং সাহারা ওয়ান চ্যানেলে ‘ডোলি সাজা কে’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইন্দ্রনীল।

২০০৮ পর্যন্ত টিভি সিরিয়ালের ফাঁকে আরও দুটি হিন্দি সিনেমায় অভিনয় করলেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি।

অবশেষে ২০০৯ সালে ‘অংশুমানের ছবি’তে মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে টালিউডে যাত্রা শুরু। ‘অটোগ্রাফ’, ‘আরেকটি প্রেমের গল্প’, ‘অপরাজিতা তুমি’, ‘মিশর রহস্য’, ‘সত্যান্বেষী’র মতো সিনেমায় অভিনয় করে নিজের আসন বেশ পোক্ত করে নিয়েছেন এই অভিনেতা। মাঝে সুজয় ঘোষের হিন্দি সিনেমা ‘কাহানি’তে অভিনয় করেছেন। বাংলাদেশের সিনেমা ‘চোরাবালি’তে অভিনয় করেছেন নায়ক হিসেবে।