জনপ্রিয়তায় সালমানই এগিয়ে?
বলিউডে রাজত্ব করা খানেরা নিজেরা না মানলেও প্রায়ই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর কোন খানের দাপট বেশি? এই প্রশ্নে ভক্তদের লড়াই চলতেই থাকে। তবে একটি বিষয়ে শাহরুখ খানকে ছাড়িয়ে গেছেন সালমান খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জনপ্রিয়তায় 'কিং খান’ শাহরুখকে পেছনে ফেলে দিয়েছেন ‘দাবা’ খান সালমান। ২৮ মে পর্যন্ত শাহরুখের ফেইসবুক পেজের ফ্যানসংখ্যা যেখানে ৮৮ লাখ ৩৬ হাজারের বেশি; সালমানের ফেইসবুক পেজের ফ্যানসংখ্যা সেখানে ছাড়িয়ে গেছে ১ কোটি ৬১ লাখ ১৬ হাজার। অর্থাৎ সালমান খানের ভক্তসংখ্যা শাহরুখ খানের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি।
তবে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে উল্টে গেছে জনপ্রিয়তার পাল্লা। টুইটারে যেখানে শাহরুখ খানের অনুসারীর সংখ্যা ৭৭ লাখেরও বেশি, সেখানে সালমান খানকে অনুসরণ করছেন ৭০ লাখ মানুষ।
২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা দেওয়ার মামলায় আবার কাঠগড়ায় ওঠা সালমান খানের আসন ভক্তদের হৃদয়ে বেশ শক্ত বলেই মনে হয়।
