২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঋত্বিক উৎসবে’ প্রাঙ্গণেমোর

ভারতের শিলিগুড়ির ঋত্বিক নাট্য সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ঋত্বিক উৎসব-২০১৪’তে অংশ নিচ্ছে প্রাঙ্গণেমোর নাট্যদল। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 05:03 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

মঙ্গলবার শুরু হওয়া এ উৎসবের তৃতীয় দিন শিলিগুড়ি’র দীনবন্ধু মঞ্চে প্রদর্শিত হবে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’। একই দিন মঞ্চায়িত হবে দলটির ‘রক্তকরবী’ নাটকটিও। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

শিলিগুড়ি যাবার পথে গ্লিটজকে এ তথ্য জানান দুটি নাটকের নাট্যকার ও অভিনেতা অনন্ত হীরা।

অনন্ত হীরা জানান, ঋত্বিক নাট্যসংসদের এবারের আয়োজনে একমাত্র বাংলাদেশি দল হিসেবে তারা অংশ নিচ্ছেন।

‘শেষের কবিতা’ প্রাঙ্গনেমোর নাট্যদলের ষষ্ঠ প্রযোজনা। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল উপন্যাস থেকে এর নাট্যরুপ দিয়েছেন অনন্ত হিরা। ২০১১ সালে কলকাতার মধুসূদন মঞ্চে এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। বাংলাদেশের প্রথম মঞ্চায়ন হয় ২০১১ সালের ১৭ সেপ্টেম্বর।

দলের চতুর্থ প্রযোজনা ‘রক্তকরবী’ নির্দেশনার পাশাপাশি এর কেন্দ্রীয় চরিত্র ‘নন্দিনী’র ভূমিকায় অভিনয় করছেন নূনা। ‘রাজা’ চরিত্রে অভিনয় করছেন অনন্ত হীরা।

‘রক্তকরবী’র উদ্বোধন মঞ্চায়ন হয় ২০০৮ সালের ১ ফেব্রুয়ারি।