২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমিয়ে দিয়েছে ‘ফ্রোজেন’

বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় পঞ্চম স্থানটি এখন ডিজনির অ্যানিমেটেড মুভি ‘ফ্রোজেনে’-এর দখলে আর সেই সঙ্গে শীর্ষ ব্যবসাসফল অ্যানিমেটেড মুভিতেও পরিণত হয়েছে সিনেমাটি। মুক্তির ২৬ সপ্তাহ পেরুনোর পর সিনেমাটির মোট আয় দাড়িয়েছে ১২১ কোটি ৯০ লাখ মার্কিন ডলারে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়,   বিবিসি/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 03:03 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

মোট আয়ের হিসেবে ছবিটি গত সপ্তাহে টপকে গেছে ‘আয়রন ম্যান থ্রি’কে। ‘ফ্রোজেনে’-এর  উপরের ৪ টি অবস্থানে এখন রয়েছে ‘অ্যাভাটার’, ‘টাইটানিক’, ‘দ্যা অ্যাভেঞ্জার্স’ এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্যা ডেথলি হ্যালোস-পার্ট টু’।

‘ফ্রোজেন’-এর সাফল্যের পিছনে বড় ভূমিকা রয়েছে জাপানী দর্শকদের। জাপানে টানা ১১ সপ্তাহ ধরে বক্স অফিসে প্রথম স্থানে ছিল সিনেমাটি। জাপানি ভাষায় ডাব করে এর নামে দেওয়া হয় ‘অ্যানা টু ইউকি নো জু’ (অ্যানা এবং তুষাররাণী)। দুটি ভাষাতেই মুভিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জাপানে পশ্চিমা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় ‘ফ্রোজেন’ আছে তৃতীয় স্থানে। ‘টাইটানিক’ এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্যা সরসারারস স্টোনে’র পরেই এর অবস্থান। তবে এ সপ্তাহেই ‘ফ্রোজেন’ চলে আসতে পারে দ্বিতীয় স্থানে।

বিশ্বব্যপী আয়ের দিক দিয়ে ‘ফ্রোজেনে’র অবস্থান দ্বিতীয়। সামনে রয়েছে শুধু ‘হ্যারি পটার অ্যান্ড দ্যা ডেথলি হ্যালোস-পার্ট টু’।

বক্স অফিসে সফল এ সিনেমাটি ‘বেস্ট অ্যানিমেটেড ফিচার’ এবং ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে দুটি অস্কারও জিতেছে। দ্বিতীয় অস্কারটি এসেছে ইডিনা মেনজেলের গাওয়া ‘লেট ইট গো’ গানটির জন্য।

ক্রিস বাক ও জেনিফার লি পরিচালিত এই অ্যানিমেটেড মুভিটি মুক্তি পায় গত বছরের ২৭ নভেম্বর। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।