২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়াই সেরা

৬৭তম কান উৎসবে এবার একটু দেরিতেই রেড কার্পেটে আবির্ভাব ঘটেছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিন্তু দেরিতে এলেও পুরো বিশ্বের নজর ছিল সাবেক এই বিশ্বসুন্দরীর দিকেই। সাজের বাহারে তিনি পেছনে ফেলে দিয়েছেন হিন্দি সিনে পাড়ার ফ্যাশন কুইন সোনাম কাপুর এবং  ফ্রিদা পিন্টোকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুনরবি অমিয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 02:50 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস পরিচালিত এক অনলাইন জরিপে এমনটাই মত দিয়েছেন পাঠকেরা।

উৎসবে ঐশ্বরিয়ার প্রথম উপস্থিতি ছিল ইতালীয় ফ্যাশন ডিজাইনার রবার্তো ক্যাভেলির জলকুমারির ঢং-এ সোনালি সান্ধ্য পোশাকে। এরপর তিনি পরেন একই ডিজাইনারের রূপালি পোশাক। যদিও একবারও ভারতীয় পোশাক পরেননি তিনি তারপরও জরীপে অংশ নেওয়া ৭৪ শতাংশ পাঠক তাঁর সাজকেই সেরা বলে মনে করছেন।

জরিপে সোনাম কাপুর পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ভোট (১৮ শতাংশ)। উৎসবে ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার করা হালকা গোলাপি শাড়ি আর মা সুনিতা কাপুরের হার পড়ে সোনামের উপস্থিতি সত্যিই সবার নজর কাড়ে।

ভারতীয় বংশোদ্ভূত হলিউড তারকা ফ্রিদা পিন্টো ৬ শতাংশ ভোট পেয়ে আছেন জরিপের তৃতীয় স্থানে। কৃতিত্বটা উৎসবে অস্কার দে লা রেন্তার ডিজাইন করা সান্ধ্য পোশাকেরই। আর শেষ স্থানে থাকা মাল্লিকা শিরাওয়াত জরিপে পেয়েছেন মাত্র ২ শতাংশ ভোট।