‘সেলফি নয় হাম্ফি’
প্রকাশিত হয়েছে আলিয়া ভাট ও ভারুন ধাওয়ানের নতুন সিনেমা ‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’র পোস্টার। ভারতীয় চ্যানেল সনি সিক্সে প্রচারিত আইপিএল এক্সট্রা ইনিংস অনুষ্ঠানে এই পোস্টার প্রথম দেখানো হয়।
আলিয়ার দাবি পোস্টারের মূল ভাবনা তারই। সিনেমাটির প্রথম ট্রেইলারে দেখা যাবে হাম্পটি শার্মা হন্যে হয়ে নিজের জন্য বৌ খুঁজছেন। তবে তার আকাঙ্ক্ষা আকাশচুম্বী। তিনি চান তার বৌ হবেন দিপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফের মতো। যারা আগ্রহী তাদের হোয়াটস অ্যাপে তাকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেন হাম্পটি।
রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমাটির ট্যাগ লাইন ‘একটি ফিল্মি প্রেম কাহিনি’ যেখানে ভারুন অভিনয় করেছেন হাম্পটি শার্মার চরিত্রে। আর আলিয়াকে দেখা যাবে হাম্পটি শার্মার প্রেমিকা কাভিয়া প্রতাপ সিংয়ের ভূমিকায়।
‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’ প্রযোজনা করেছেন কারান জোহার, সিনেমাটি নির্মাণ করেছেন শশাঙ্ক খইতান।
২৬ মে সোমবার প্রকাশিত হবে এর ট্রেইলার, এছাড়া ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে ১১ জুলাই।
