২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হতে চান ক্লুনি 

‘দ্য ডিসেন্ডেন্টস’-এর আদর্শ বাবা জর্জ ক্লুনি বাস্তব জীবনে কখনও বাবা হতে চাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসনাইন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 04:24 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

কখনও বাবা হবেন না, এ নিয়ে নব্বইয়ের দশকে অভিনেত্রী মিশেল পেইফারের সঙ্গে দশ হাজার ডলারের বাজিও ধরেন তিনি। কিন্তু মনে হচ্ছে বাজির টাকাটা শেষ পর্যন্ত ফেইফারই জিতবেন।

এখন বাবা হওয়ার জন্য রীতিমতো উদগ্রীব 'ওশেনস’ সিরিজখ্যাত এই তারকা। লন্ডনভিত্তিক আইনজীবী আমাল আলামুদ্দিনের সঙ্গে বাগদানের পরই বাবা না হওয়ার পণ থেকে সরে এসেছেন তিনি। এশিয়ান নিউজ সার্ভিস বলছে,  আমালুদ্দিন একজন অসাধারণ মা হবেন বলে মনে করেন ক্লুনি। এমনকি বাবা-মা হওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছেন তারা। এমনকি সন্তানসম্ভবা হয়েই বিয়ের পিড়িতে বসতেও আপত্তি নেই তাদের।

এই সেপ্টেম্বরে জর্জ ক্লুনি এবং তার বাগদত্তা বিয়ের কাজটি সারতে পারেন। বিয়েতে ক্লুনির ‘বেস্ট ম্যান’ হিসেবে জনপ্রিয় অভিনেতা ম্যাট ডেমনের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। এর আগে ১৯৮৯ সালে জর্জ ক্লুনি বিয়ে করেন অভিনেত্রী টালিয়া বালসাম কে।

১৯৯৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।