২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরল ‘থ্রি হান্ড্রেড’

‘থ্রি হান্ড্রেড’ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘থ্রি হান্ড্রেড: রাইজ অব অ্যান এম্পায়ার’ শুক্রবার (২৩ মে) ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। চলতি বছর ৭ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে সিনেমাটি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 06:18 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

সিনেমাটি পরিচালনা করেছেন ‘ম্যান অফ স্টিল’খ্যাত পরিচালক নোয়াম মারো।

‘থ্রি হান্ড্রেড’ সিরিজের প্রথম সিনেমা জেরার্ড বাটলার অভিনীত ‘থ্রি হান্ড্রেড’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।

ফ্রাঙ্ক মিলারের অপ্রকাশিত গ্রাফিক ‘যারযেক্স’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘থ্রি হান্ড্রেড: রাইজ অব অ্যান এম্পায়ার’।

সিরিজের প্রথম ছবির লিনা হেইডলি, রদরিগো সানতোরো, ডেভিড ওয়েনহ্যাম, অ্যান্ড্রু তিয়েরনান, অ্যান্ড্রু প্লেভিন এবং পিটার মেনসাহ থাকছেন দ্বিতীয় ছবিতেও। তবে এবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে টিভি সিরিজ ‘স্ট্রাইক ব্যাক’খ্যাত সালিভান স্টেপলটন এবং বন্ড সিরিজের সিনেমা ‘ক্যাসিনো রয়ালে’র এভা গ্রিনকে।

২০০৮ ‘থ্রি হান্ড্রেডে’র সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন এর প্রযোজকরা। প্রথম সিনেমাটির মতো দ্বিতীয়টিও পরিচালনার ইচ্ছাপ্রকাশ করেন জ্যাক স্নাইডার। কিন্তু শেষ পর্যএন্ত ‘এক্সমেন’খ্যাত পরিচালককে পেছনে ফেলে ‘ম্যান অব স্টিল’খ্যাত নোয়াম মারোকেই সিনেমাটি পরিচালনার দায়িত্ব পান। প্রথমে সিনেমাটির নাম রাখা হয় ‘ব্যাটল অব আর্তেমিসিয়া’। কিন্তু পরে এর নাম পরিবর্তন করা হয়।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি সাড়ে চার কোটি মার্কিন ডলার আয় করে টপচার্টের শীর্ষস্থান দখল করে নেয়। তবে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি দর্শক হারাতে শুরু করে। মুক্তির চতুর্থ সপ্তাহ পেরিয়ে গেলে সিনেমাটি নবম স্থানে নেমে আসে।