যুক্তরাষ্ট্রে হিট ‘দ্য লাঞ্চবক্স’
অস্কার দৌড়ে হেরে গেলেও যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ঝড় তুলেছে হিন্দি সিনেমা ‘দ্য লাঞ্চবক্স’।
বক্স অফিস মোজোর হিসাব অনুযায়ী, মুক্তি পাবার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ‘লাঞ্চবক্স’-এর আয় হয়েছে ২৭ কোটি ডলার।
গুনিত মঙ্গা, আনুরাগ বাসু এবং আরুন রাঙ্গাচারির প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
এর আগে মার্কিন বাজারে সবচেয়ে বেশি ব্যবসাসফল সিনেমা ছিল ‘কৃষ থ্রি’, যার আয় ২২ কোটি ডলার। সে রেকর্ড এরই মধ্যে ছাড়িয়েছে ‘লাঞ্চবক্স’।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ভালো ব্যবসা করেছে আরও দুটি হিন্দি সিনেমা—শ্রিদেবীর ফিরে আসার সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’ (১৮ কোটি) এবং হৃত্বিক-প্রিয়াঙ্কার ‘অগ্নিপথ’ (১৯ কোটি)।
রিতেশ বাত্রা পরিচালিত ‘দ্য লাঞ্চবক্স’ মুম্বাইয়ে বসবাসরত দুই নারী পুরুষের একাকীত্বের গাঁথা, যারা একটি ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া ‘ডাব্বা’ বা টিফিন বাটির মাধ্যমে জড়িয়ে যায় অনন্য এক সম্পর্কে ।
সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিম্রিত কাউর এবং ইরফান খান। একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি।
