২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাকে টাকার জন্য ফাঁসানো হচ্ছে’

নিজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে পুলিশের কাছে বিবৃতি দিয়েছেন গায়ক আংকিত তিওয়ারি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

তিনি বলেন, অভিযোগকারীর সঙ্গে এক বছর ধরে সম্পর্ক ছিল তার। তিনি ঐ নারীকে নিজের বাবা-মার সঙ্গেও পরিচয় করিয়ে দেন। কিন্তু যখন তারা জানতে পারেন ঐ নারীর আগে বিয়ে হয়েছিল এবং একটি সন্তানও রয়েছে তখন বাবা-মার অনিচ্ছার কারণে সম্পর্ক ভেঙে দেন আংকিত। 

ফিল্মফেয়ারজয়ী এই গায়কের আইনজীবী বলছেন, তার মক্কেলের কাছ থেকে টাকা আদায়ের জন্য পুরো বিষয়টি সাজানো হয়েছে। 

“যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে, তবে এতদিন অভিযোগকারী চুপ করে ছিলেন কেন? যখন তিনি জানতে পারলেন আংকিতের খ্যাতি হয়েছে, তিনি টাকা দাবি করে বসলেন। যখন আমার মক্কেল অস্বীকৃতি জানাল, তিনি মিথ্যা অভিযোগ দাখিল করলেন।”  

এদিকে মুম্বাইয়ের ভারসাভা এলাকার পুলিশ বলছে, “অভিযোগকারী ফেব্রুয়ারি মাসে লিখিত অভিযোগ দেন। তারই ভিত্তিতে আমরা মার্চে একটা এফআইআর দাখিল করি এবং তথ্য যাচাই শেষে বৃহস্পতিবার (৮ মে) তাকে গ্রেফতার করি।”

নিজের বিবৃতিতে অভিযোগকারী বলেছেন, ২০১২ সালের অক্টোবরে আংকিতের সঙ্গে তার পরিচয় হয়। ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার উপর যৌন নির্যাতন চালানো হয়।

'আশিকি টু’ সিনেমার ‘সুন রাহা হ্যায় না তু’ গানটির জন্য পরিচিত আংকিত তিওয়ারি ও তার ভাই আংকুর তিওয়ারিকে ৮ মে গ্রেফতার করে মুম্বাইয়ের ভারসাভা পুলিশ। আংকুরকে ছেড়ে দেওয়া হলেও আংকিতকে ১২ মে পর্যন্ত পুলিশের হেফাজতে থাকতে হবে।