২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে রজনিকান্ত

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগ দিয়েছেন তামিল চলচ্চিত্রের ‘থালাইভার’ বা বস রজনিকান্ত।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:29 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

এক বিবৃতিতে রজনিকান্ত জানান, “আমি টুইটারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ বর্তমান সময়ে বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা অনেক বেশি। আর আমাকে একজন বলেছেন, রজনিকান্তের মহাভক্তরা সব টুইটারে ঘুরে বেড়ায়।”

প্রিয় তারকার এই মন্তব্যের সত্যতা প্রমাণ করতেই হয়ত যোগ দেওয়ার দ্বিতীয় দিন না পেরুতেই রজনিকান্তকে অনুসরণ করছেন ২লাখ ২৭ হাজার  টুইটার ব্যবহারকারী। আর এই অনুসারীদের মধ্যে আছেন অভিষেক বচ্চন, সোনাক্সি সিনহার মতো তারকারাও। 

@সুপারস্টাররজনি, এই আইডি থেকে নিজের ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি।

রজনির প্রথম টুইট ছিল, “সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা! আমার ভক্তদের অনেক ধন্যবাদ জানাই। আমার এই ডিজিটাল যাত্রা নিয়ে খুবই উত্তেজিত বোধ করছি।”

এর আগে আনুষ্ঠানিক বিবৃতিতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান ৬৩ বছর বয়সী এই অভিনেতা।

"আমি সবসময় মানি, আমার ক্যারিয়ারের সাফল্য আমার ভক্তদের কারণেই সম্ভব হয়েছে। আমি অনেকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ দিতে চাইছিলাম, আমি জানতে চাই আমার ভক্তরা আমাকে নিয়ে কী ভাবেন।"

প্রথম এক সপ্তাহর মধ্যে যারা রজনির অনুসারী হবেন, তারা পাবেন একটি ‘ওয়েলকাম গ্রাফ’, যা হল শুধুমাত্র টুইটার ভক্তদের জন্য তোলা রজনির একটি ছবি।  

রজনির টুইটারে উপস্থিতি নিয়ন্ত্রণ করবে সেলিব্রিটি ডিজিটাল নেটওয়ার্ক ‘ফ্লুয়েন্স’।

অন্যান্য শিল্পীদের মতো এখন থেকে টুইটারের মাধ্যমে নিজের সিনেমার প্রচারণা চালাবেন রজনি। এর শুরুটা হবে মুক্তির অপেক্ষায় থাকা তার সিনেমা ‘কোঁচাদায়িয়া’র মাধ্যমে।

‘কোঁচাদায়িয়া’ পরিচালনা করেছেন রজনির মেয়ে ছোটমেয়ে সউন্দারিয়া আশউইন। এতে রজনির সঙ্গে দেখা যাবে হিন্দি সিনেমার অভিনেত্রী দিপিকা পাড়ুকোনকে।

‘কোঁচাদায়িয়া’ ভারতে নির্মিত প্রথম ‘ফটো-রিয়ালিস্টিক পারফরম্যান্স ক্যাপচার’ মুভি, যা মুক্তি পাবে ৯ মে।