দক্ষিণে বলিউড
বলিউডে তামিল তেলেগুতো বটেই, কন্নড় বা মালায়ালাম সিনেমার রিমেক হওয়ার বিষয়টিও নতুন নয়। আমির, সালমান কিংবা আক্শায় - ‘মাদ্রাজি’ হিরোর জুতায় পা গলিয়ে সুপারহিটের চূড়ায় উঠেছেন কতোই
গত কয়েক বছরের দখিনা হাওয়া এবার উল্টো দিকেও বইতে শুরু করেছে সফল হিন্দি সিনেমার রিমেইক হচ্ছে 'সাউথে’ গ্লিটজের পাঠকদের কাছে একটা ফিরিস্তি দেয়া যাক:
আশিকি টু
২০১৩ সালের ব্লকবাস্টার হিট এই সিনেমার রিমেইক তৈরি করবেন তেলেগু অভিনেতা ও প্রযোজক সাচিন জোশি। ভিশেস ফিল্মসের কাছ থেকে সিনেমার স্বত্ব কেনা হয়ে গেছে। আদিত্য রয় কাপুর অভিনীত চরিত্রে অভিনয় করবেন সাচিন নিজেই। তবে শ্রদ্ধা কাপুরের জায়গায় কে থাকছেন- এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনও।
ব্যান্ড বাজা বারাত
আনুশকা শর্মা ও রানভির সিং অভিনীত ২০১০ সালের এই সিনেমা তেলেগুতে রিমেইক করছে খোদ ইয়াশ রাজ ফিল্মস। গোকুল কৃষ্ণা এই সিনেমায় আনুশকা- রানভিরের স্থলাভিষিক্ত হয়েছেন ‘শুধ্ দেসি রোমান্সে'র ভানি কাপুর এবং নানি।
কাহানি
২০১২ সালে সুজয় ঘোষের থ্রিলার ‘কাহানি’তে অভিনয় বিদ্যা বালানকে এনে দিয়েছিল সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার। সুপারহিট ওই সিনেমার তেলেগু এবং তামিল রিইমেক ‘অনামিকা’ মুক্তি পেয়েছে চলতি বছরে। তামিল অভিনেত্রী নয়নতারা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে।
দাবাং
সালমান খানের সুপাহিট সিনেমা ‘দাবাং’ এর তেলেগু রিমেইক ‘গাব্বার সিং’ মুক্তি পায় ২০১২ সালে। পাওয়ান কাল্যান এবং শ্রুতি হাসানের অভিনীত সিনেমাটিও ঝড় তুলেছে বক্স অফিসে।
ডেলি বেলি
২০১১ সালের অ্যাডাল্ট ব্ল্যাক কমেডি ‘ডেলি বেলি’তে অভিনয় করে প্রশংসিত হন আমির খানের ভাগ্নে ইমরান খান। এটির তামিল রিমেইক ‘সেত্তাই’-এ অভিনয় করেন আরিয়া এবং হানসিকা মোতওয়ানি। সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে।
থ্রি ইডিয়টস
হিন্দি সিনেমার সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর একটি ‘থ্রি ইডিয়টস’-এর তামিল রিমেইকের নাম ‘নানবান’। পরিচালক শঙ্করের ২০১২ সালের এই সিনেমায় আমির খান, মাধভান, শারমান জোশি অভিনীত চরিত্রে দেখা গেছে ভিজেয়, জিভা এবং শ্রিকান্তকে। বক্স অফিসে ভালো ব্যাবসা করেছিল সিনেমাটি।
দ্য ডার্টি পিকচার
বিদ্যা বালানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়া সিনেমা ২০১১ সালের ‘দ্য ডার্টি পিকচার’, যা তাকে এনে দেয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তবে একই কাহিনীর তেলেগু সিনেমা ‘ডার্টি পিকচার: সিল্ক সাক্কাথ হট’-এ পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক যখন অভিনয় করলেন প্রধান চরিত্রে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো সিনেমাটি। সিনেমার তৈরির আগে কপিরাইট নিয়ে দুই সিনেমার প্রযোজকদের দ্বন্দ্বও বেশ সাড়া ফেলেছিল গণমাধ্যমে।
যাব উই মেট
বলা হয়ে থাকে পরিচালক ইমতিয়াজ আলির ‘যাব উই মেট’ এ কারিনা কাপুর অভিনীত চরিত্রটি হিন্দি সিনেমায় ‘ম্যানিক পিক্সি ড্রিম গার্ল’ অর্থাৎ ক্ষ্যাপাটে গোছের স্বপ্নসুন্দরীদের আবির্ভাব ঘটিয়েছে হাল আমলের হিন্দি চলচ্চিত্রে রোমান্টিক কমেডির মডেল হিসেবে ধরা হয় এই সিনেমাটিকে তামিলে সিনেমাটি রিমেইক করেছিলেন পরিচালক আর কান্নান। ‘কেন্ডাল কাঢালাই’ নামের ওই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন তামান্না এবং ভারাথ।
মুন্নাভাই এমবিবিএস
সঞ্জয় দত্ত অভিনীত সুপারহিট কমেডি সিরিজ ‘মুন্নাভাই’-এর তামিল সংস্করণ ‘ভাসুল রাজা’। কমল হাসান অভিনীত ‘ভাসুল রাজা এমবিবিএস’ মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন তামিল অভিনেত্রী স্নেহা।
