২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলেনা গোমেজের প্রতিশোধ

পপ তারকা জুটি জাস্টিন বিবার-সেলেনা গোমেজের সম্পর্ক ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে গেছে বহুবারই। সম্প্রতি চূড়ান্তভাবেই সম্পর্কের অন্ত ঘটালেও বিবারকে ভুলতে পারছেন না গোমেজ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 06:05 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বিবারকে শায়েস্তা করতেই ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ তারকা অরলান্ডো ব্লুমের সঙ্গে মেলামেশা করছেন সাবেক ডিজনি তারকা গোমেজ। ২৬ এপ্রিল চেলসি হ্যান্ডারের কনসার্টে একসঙ্গে দেখা গেছে এই দুজনকে।

বিবারের সঙ্গে ব্লুমকে নিয়ে আগেও ঝগড়া হয়েছে গোমেজের। এমনকি ব্লুমের সঙ্গে প্রেম করছেন গোমেজ, এমন অভিযোগও এনেছিলেন বিবার।

তাছাড়া ব্লুমকে সময়ই পছন্দ করতেন গোমেজ, যে বিষয়টি কখনও ভালভাবে নেননি বিবার। তাই ব্লুমের সঙ্গে গোমেজের ঘনিষ্ঠতা দেখে বিবারের মনে হিংসার আগুন জ্বলে উঠবে, এটাই স্বাভাবিক।

এরমধ্যেই গোমেজের বন্ধুরা তাকে উপদেশ দিয়েছেন নতুন কারও সঙ্গে প্রেম শুরু করতে, কারণ এভাবেই বিবারকে ভুলতে পারবেন তিনি।

অন্যদিকে সাবেক স্ত্রী অস্ট্রেলীয় মডেল মিরান্ডা কারের সঙ্গে বিচ্ছেদের ক্ষতটা এখনো টাটকা থাকায় ব্লুমও স্বচ্ছন্দেই সঙ্গ দিচ্ছেন সেলেনাকে।

কানাডীয় শিল্পী জাস্টিন বিবার এবং মার্কিন সেলেনা গোমেজের সম্পর্কের শুরুটা ২০১০ সালে। দুই বছর প্রেমের পর ২০১২ সালের নভেম্বরে সম্পর্ক ভেঙ্গে যায় তাদের। এক মাস পরেই শোনা যায়, আবার প্রেম করছেন এই জুটি।

এরপর ২০১৩ সালের জানুয়ারিতে আবারও সম্পর্কের পাট চোকান গোমেজ-বিবার।