২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিয়া মির্জার বিয়ে!

অবশেষে বাগদানটা সেরেই ফেললেন দিয়া মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে নিজেই খবরটি প্রকাশ করেছেন সাবেক মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 04:38 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

৩২ বছর বয়সী দিয়া নিউ ইয়র্ক থেকে বুধবারে পোস্ট করেন, “অফিশিয়ালি এনগেজড্। #এনওয়াইসি।”

টুইটটি প্রকাশিত হওয়া মাত্রই হবু দম্পতিকে অভিনন্দন জানাতে শুরু করেন শুভাকাঙ্ক্ষীরা।

ব্যবসায়ী সাহিল সাঙ্ঘার সঙ্গে ২০১১ সালে ‘বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট’ একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন দিয়া। তখন থেকেই ছড়াতে শুরু করে প্রেমের গুজব। একই সময় অভিনেতা কুনাল কাপুরের সঙ্গে দিয়ার ছাড়াছাড়ির গুজবটিকে পোক্ত করেছিল আরও।

পরে অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় কোনো লুকাছাপা করেননি দিয়া-সাহিল। চলতি সপ্তাহে হয়ে যাওয়া আইফা অ্যাওয়ার্ডসে অংশ নেওয়ার জন্য দুজন একসঙ্গেই উড়ে যান যুক্তরাষ্ট্রে। আর সেখান থেকেই এল তাদের বাগদানের খবর।

২০০০ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ দিয়া জিতে নেন মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের মুকুটও। পরের বছরই মাধাবানের বিপরীতে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক। ওই সিনেমার জন্য ২০০২ সালে ‘সেরা নবাগতা অভিনেত্রী’র ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করেন তিনি।

সাম্প্রতিক সময়ে দিয়া আলোচনায় আসেন তার সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য। বেশ কয়েক বছর ধরেই ক্যান্সার পেশেন্টস এইড, পেটা, গ্রিনপিস ইন্ডিয়ার মতো বেশ কয়েকটি সংগঠনের হয়ে কাজ করছেন তিনি। ২০১১ সালে সেই সুবাদে তাকে সম্মানিত করা হয় গ্রিন গ্লোব অ্যাওয়ার্ড-এ।