শিল্পকলায় শুভেন্দু মাঁইতির গান
জাতীয় জাদুঘরের একাংশে আগুন লাগার ঘটনায় রোববার ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিত’র শেষদিনে শুভেন্দু মাঁইতির সংগীতানুষ্ঠানের স্থান পরিবর্তন করে শিল্পকলায় আয়োজন করেছে উদীচী।
‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিত’ ২০১৪-এর দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তারা। ছবি: উদীচী। ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিত’ ২০১৪-এর দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তারা। ছবি: উদীচী।

জাতীয় জাদুঘরের পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় গান গাইবেন শুভেন্দু মাঁইতি। এ তথ্য গ্লিটজকে জানান উদীচীর কেন্দ্রীয় সভার সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
আয়োজনের শেষ দিন রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ভারতের গণসংগীত শিল্পী ও গবেষক শুভেন্দু মাঁইতির একক সংগীতানুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছিল আগে।
রোববার সকালে ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির কারণে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় জাদুঘরের কর্তৃপক্ষ।