২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব নাট্য দিবসে শিল্পকলার আয়োজন

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

নাট্য দিবসের অনুষ্ঠানের সহ-আয়োজক ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র (আইটিআই), বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ পথনাটক পরিষদ।

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশের নাট্যকর্মীদের শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার নাট্যকার, নির্দেশক এবং ডিজাইনার ব্রেট বেইলি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শোভাযাত্রা করবে নাট্যকর্মীরা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের (আইটিআই) সভাপতি ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং মুখ্য আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক আফসার আহমেদ।

আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর বিশ্ব নাট্য দিবস সম্মাননা প্রদান করা হবে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানকে।

এরপর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলার সদস্যরা এ অনুষ্ঠান একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশন করবে। থাকছে নাটিকা প্রদর্শনীও।