২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবৃত্তি প্রযোজনা ‘বৃদ্ধাশ্রম’

বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জীবনকাহিনি নিয়ে আবৃত্তি দল ত্রিলোক বাচিক পাঠশালা নিয়ে আসছে তাদের দ্বিতীয় প্রযোজনা ‘বৃদ্ধাশ্রম’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 04:35 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দলের ১২ জন আবৃত্তিশিল্পী পরিবেশন করবে তাদের এ নতুন প্রযোজনা। এর গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি মাসুম আজিজুল বাসার।

আয়োজনের উদ্দেশ্য নিয়ে বাসার বলেন, “বয়োঃবৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর একটা অসুস্থ সংস্কৃতির চর্চা দিনদিন বেড়েই চলেছে। এটি আমাদের মূল্যবোধের অবক্ষয়। আমাদের পরিবেশনার মাধ্যমে এ সংস্কৃতির বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাব।”

বাসার গ্লিটজকে জানান, দেশের বিভিন্ন বৃদ্ধাশ্রম ঘুরে এসে দলের সদস্যরা নানা গল্প লিখেছেন। সেসব গল্পে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জীবনের নানা কাহিনি তুলে ধরা হয়েছে। এ গল্পগুলো নিয়ে সাজানো হয়েছে ‘বৃদ্ধাশ্রম’।

বাসার আরও জানান, ফেইসবুক থেকে নেওয়া দুটি গল্পও থাকছে তাদের এ প্রযোজনায়।

২০১৩ সালে আবৃত্তিশিল্পে প্রচলিত ঘরানার বিপরীতে নতুন ধারা প্রবর্তনের উদ্দেশ যাত্রা শুরু করে আবৃত্তিদল ‘ত্রিলোক বাচিক পাঠশালা’। অন্যান্য আবৃত্তিগুলোর সঙ্গে তাদের তফাৎ, কবিতার পাশাপাশি নিজেদের লেখা গল্পগুলো পাঠ করে তারা। তাদের প্রথম প্রযোজনার নাম ‘সন্তাপ’। ব্যক্তিগত জীবনের নানা অপ্রাপ্তির গল্প নিয়ে সাজানো হয়েছিল প্রযোজনাটি।

কারাবন্দিদের ৬৫ শতাংশকে ‘নির্দোষ’ দাবি করে তিনি জানান, দলের তৃতীয় প্রযোজনা সাজানো হবে তাদের নিয়ে।