এক সিনেমায় অমিতাভ-রণবীর
জাদুকর পি সি সরকারকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে অভিনয় করতে পারেন অমিতাভ বচ্চন এবং রণবীর কাপুর।
ডিএনএ পত্রিকা জানায়, এই সিনেমায় পিসি সরকার এবং তার ছেলে পিসি জুনিয়রের ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অমিতাভ এবং রণবীরকে।
সিনেমাটি প্রযোজনা করবেন বিক্রম মালহোত্রা। ‘ভায়াকম এইটটিন’-এর সাবেক নির্বাহী অফিসার বিক্রম স¤প্রতি খুলেছেন নিজ¯^ প্রোডাকশন ‘ক্রাউচিং টাইগার’, আর এই প্রোডাকশনের প্রথম সিনেমা হবে পিসি সরকারের বায়োপিক।
সিনেমাটি পরিচালনা করবেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুলাব গ্যাং’-এর নির্মাতা সৌমিক সেন।
ডিএনএ আরও জানায়, জাদুকর পিসি সরকারকে নিয়ে নির্মিতব্য এই সিনেমা হবে বিশাল বাজেটের। যেখানে থাকবে প্রচুর পরিমাণে স্পেশাল ইফেক্টের কাজ।
সিনেমাটির বিষয়ে এখনও বেশি কিছু জানা যায়নি। তবে অমিতাভ এবং রণবীরকে পিসি সিনিয়র এবং পিসি জুনিয়রের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়ার খবর নিশ্চিত করেছেন ডিএনএ।
একসঙ্গে এখনও বড়পর্দায় অভিনয় করেননি দুই প্রজন্মের দুই অভিনেতা অমিতাভ এবং রণবীর। অমিতাভের নতুন সিনেমা ‘ভূতনাথ রিটার্নস’-এ একটি গানের সঙ্গে নাচতে দেখা যাবে রণবীরকে, অবশ্য সেই গানে থাকবেন না অমিতাভ। অমিতাভ অভিনীত ‘ভূতনাথ রিটার্নস’এ অতিথি চরিত্রে আরও থাকবেন শাহরুখ খান। সিনেমাটি মুক্তি পাবে ১১ এপ্রিল।
স¤প্রতি রণবীরের ব্যাপারে অমিতাভ বলেন, “আমি রণবীরের সঙ্গে কাজ করতে আগ্রহী। তার সিনেমায় ছোটখাটো কোনো চরিত্রে কাজ করতেও আমার আপত্তি নেই। তিনি আমার চাইতেও অনেক বেশি জনপ্রিয়।”
এবার যদি এই সিনেমায় কাজ করতে রাজি হন এই দুই অভিনেতা, তবে প্রথমবারের মতো এক পর্দায় দেখা যাবে তাদের।
ভারতের এক সময়ের খ্যাতিমান জাদুকর পিসি সরকারকে নিয়ে এই প্রথম নির্মিত হবে বলিউডে কোনো সিনেমা। পঞ্চাশ এবং ষাটের দশকে উপমহাদেশে ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। পিসি সরকার ১৯১৩ সালে বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।
এই বিশ্বখ্যাত বাঙালি জাদুকর ১৯৭১ সালে জাপানে জাদু প্রদর্শনের সময় হার্ট অ্যাটাকে মারা যান। তার পুরো নাম ছিল প্রতুলচন্দ্র সরকার। তার ছেলে পিসি সরকার (প্রদীপচন্দ্র সরকার) জুনিয়রও খ্যাতিমান জাদুকর।
