ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’
তিন বোনের কাহিনি নিয়ে মাতিয়া বানু শুকু নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’।
ধারাবাহিকে তিন বোনের চরিত্রে অভিনয় করছেন দীপাšি^তা হালদার, জিনাত সানু ¯^াগতা ও সামিয়া। তাদের চরিত্রগুলোর নাম বিপাশা, মনিষা ও তানিশা। তাদের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত ও ডলি জহুর। দুজনের চরিত্রের নাম আনোয়ার ও রাবেয়া।
ধারাবাহিকের কাহিনিতে দেখা যাবে, সরকারি চাকুরে আনোয়ার সাহেবের বড় মেয়ে বিপাশার পড়াশোনাতে মন নেই। শত চেষ্টা করেও বিপাশাকে পড়ালেখা করাতে না পেরে তার বিয়ে দিয়ে দেন। দুর্ভাগ্যবশত, বিপাশার ¯^ামী বেকার। দ্বিতীয় মেয়ে মনিষা লেখাপড়াতে দারুণ মনযোগী। বিসিএস পরীক্ষার আগে বিয়ে হয়ে যায় তার। শ্বশুরবাড়ির নানা বাধানিষেধ সত্তে¡ও ¯^ামী পল্লবের সহযোগিতায় সে বিসিএস পাশ করে। এরপর চাকরিতে যোগদান করতে গেলে পল্লবের পরিবার তাতে ঘোর আপত্তি জানায়। মনিষা কারও বারণ শোনে না। এ সময় মারা যান আনোয়ার সাহেব। তখন ছোটবোন তানিশার লেখাপড়ার দায়ভার তুলে নেয় মনিষা।
ইতোমধ্যে ৪০ পর্বের শুটিং হয়েছে। তবে ঠিক কত পর্বে শেষ হবে ধারাবাহিকটি সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি মাতিয়া বানু শুকু।
‘ধন্যি মেয়ে’ শুকুর পরিচালনায় চতুর্থ ধারাবাহিক। এর আগে শুকু ‘চুপকথা’, ‘প্রজ্ঞা পারমিতা’ এবং ‘অপরাজিতা’ নামে ৩টি ধারাবাহিক নির্মাণ করেছেন।
ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’ প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে।
