২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের চেয়ে রনবীর ভাল: কাজল

অভিনয়ের দিক থেকে শাহরুখ খান এবং আমির খানকেও ছাড়িয়ে যেতে পারবেন রনবীর কাপুর- এমনটাই ধারণা অভিনেত্রী কাজলের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 05:46 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

নতুন প্রজন্মের অভিনেতা রনবীরের সঙ্গে এখনও কোনো সিনেমায় অভিনয় করার সুযোগ পাননি কাজল। কিন্তু অভিনয়ের ব্যাপারে তিনি নিজের পুরনো বন্ধু শাহর“খের চেয়েও বেশি প্রতিভাবান মনে করেন রনবীরকে।

এনডিটিভি জানায়, স¤প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে কাজলকে বলা হয় অভিনয়গুণ অনুসারে পাঁচজন অভিনেতার নাম বলতে। তখন শাহরুখ আর আমিরকে পেছনে রেখে এক নম্বরেই রনবীরকে বসান কাজল।

কাজল বলেন, “সবার শীর্ষে আমি রনবীরকে রাখবো। আমি মনে করি তিনি চমৎকার অভিনয় করেন। দ্বিতীয় স্থানে শাহরুখ, তিন নম্বরে আমির এবং চার নম্বরে সালমান খান। এরপর ঋত্বিক রোশন।”

এই প্রজন্মের অভিনেতা হিসেবে রনবীরের নাম এখন অনেকেরই মুখে শোনা যাচ্ছে। স¤প্রতি রনবীরকে বড়পর্দায় নিজের ভাই হিসেবে দেখতে চেয়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা।

ওই অনুষ্ঠানে আরেকটি প্রশ্নের উত্তরে কাজল বলেন তিনি শাহর“খকে প্রশ্ন করতে চান কেন শাহর“খ এতোটা সোজাসাপটা কথা বলেন।

সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শাহর“খ। এরপরও তাকে উদ্দেশ্য করে কাজল বলেন, “তুমি কেন সবসময় সত্য কথা বল? তুমি কি জানোনা, মাঝে মাঝে মানুষ মিথ্যা প্রশংসা শুনতে চায়।”

একইভাবে কাজলের প্রশ্ন ছিল তার জ্ঞাতি বোন রানি মুখার্জির কাছে। রানীর বিয়ে কবে হবে, ভক্তদের মত এই প্রশ্ন এখন কাজলের মনেও উঁকি দিয়েছে।

নব্বইয়ের দশকের দাপুটে অভিনেত্রী কাজল এখন সিনেমায় কাজ করছেন খুবই বেছে বেছে।

সিনেমায় অভিনয়ের ব্যাপারে কাজল বলেন, ‘চিত্রনাট্য ভালো হতে হবে। আমি একমন কারও সঙ্গে কাজ করতে চাইনা যিনি আমার প্রতিভাকে পুরোপুরি কাজে লাগাতে পারবেন না। এমন কারও সঙ্গে আমি কাজ করবো না যিনি আমার উপরই নিভর করে থাকবেন।’

তারকাদের আলোচনা অনুষ্ঠান ‘কফি উইথ করণ’এর এই পর্বে কাজলের সঙ্গে অংশ নিয়েছিলেন নির্মাতা আয়ান মুখার্জি।