২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াহিদুল হক স্মরণে ছায়ানট

ছায়ানটের লোকসংগীত উৎসব ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’ শুক্রবার আয়োজিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 04:19 PM

Updated : 13 Oct 2022, 11:54 AM

পুরনো খবর:

ওয়াহিদুল হকের জন্মদিনে

ওই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে দু‘দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন নীলফামারী জেলার লোকসংগীতশিল্পী তরণীকান্ত রায়।

ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান গ্লিটজকে জানান, লোকসংগীত উৎসব হিসেবে প্রথমবার ২০০৭ সালে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ওয়াহিদুল হকের ৭৪তম জন্মদিনে। একই বছর জানুয়ারিতে তার জীবনাবসান হয়। পরের বছর থেকে এই আয়োজনের নাম হয় ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’।

রবীন্দ্র বিশেষজ্ঞ, লেখক, সাংবাদিক ও সংগঠক ওয়াহিদুল হক জন্মলাভ করেন ১৯৩৩ সালের ১৬ মার্চ। তার জীবনাবসান হয় ২০০৭ সালের ২৭ জানুয়ারি।

প্রতিবছরই দেশের নানা প্রান্ত থেকে লোকসংগীতের জন্য শ্রদ্ধাভাজন শিল্পীদের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয় বলে অনিন্দ্য জানান। এবারের উৎসবে পরিবেশিত হবে জেলাভিত্তিক আঞ্চলিক গান, কিচ্ছাপালা, কীর্তন ও পালাগান।

এবারের উদ্বোধক শ্রী তরনীকান্ত রায় ১৯৩০ সালে জন্ম নেন নীলফামারী জেলার সৈয়দপুর থানায়। শৈশব থেকে লোকসংগীত চর্চার সঙ্গে জড়িত তিনি। নিজের কীর্তন দল নিয়ে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সংগীত পরিবেশন করেন। শুক্রবারের অনুষ্ঠানে নীলফামারী অঞ্চলের গান পরিবেশন করবেন তিনি।

অনিন্দ্য বলেন, “দেশ-গাঁয়ে ছড়িয়ে-ছিটিয়ে যেসব লোকশিল্পী আছেন, তাদের গান ঢাকার মানুষকে শোনানোর জন্যই এই আয়োজন।”