শীর্ষ আয়কারী সুইফট
বিলবোর্ড ম্যাগাজিনের জরিপ অনুযায়ী ২০১৩ সালে মিউজিক অ্যালবাম বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছেন পপতারকা টেইলর সুইফট। পুরো বছরে তার আয়ের পরিমাণ প্রায় ৩৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
কন্টাক্টমিউজিক জানায়, ২০১৩ সালে সেলিব্রেটিদের মধ্যে সুইফটের আয়ের পরিমাণ সবচেয়ে বেশি। ৩৯ কোটি ৬৯ লাখ ৯ হাজার ৫৭৬.৬০ মার্কিন ডলার আয় করে বিলবোর্ডের তালিকার শীর্ষে রয়েছেন সুইফট।
তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন কেনি চেসনি এবং জাস্টিন টিম্বারলেক। যদিও তারা আয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছেন সুফটের চেয়ে।
চেসনি ২০১৩ সালে আয় করেছেন ৩২ কোটি ৯৫ লাখ ৬ হাজার ২৪০.৭০ মার্কিন ডলার। টিম্বারলেক তার ‘মডেস্ট’ অ্যালবামের সুবাদে আয় করেছেন ৩১ কোটি ৪৬ লাখ ৩ হাজার ২৯৭.০৩ মার্কিন ডলার।
নেইলসেন সাউন্ডস্ক্যানড ব্রডকাস্ট ডাটা সিস্টেমের মাধ্যমে হিসাব করা হয়েছে তালিকার শীর্ষে থাকা তারকাদের আয়ের পরিমাণ। টিভি জনপ্রিয়তা, রেডিও এবং ইন্টারনেট ইত্যাদির সূত্রে অ্যালবামের বিক্রয় এবং আয়ের হিসাব করেছে সিস্টেমটি। পাশাপাশি বিলবোর্ডের নিজস্ব বক্সস্কোর চার্ট তো আছেই।
এ তথ্যগুলো দিয়ে শিল্পীদের মিউজিক অ্যালবাম বিক্রি, পাবলিশিং রয়ালটি এবং ভিডিও স্ট্রিমিং থেকে যে পরিমাণ অর্থ আয় হয়েছে তা হিসাব করা হয়।
স্পনসরশিপ এবং অন্যান্য সূত্রে আয়ের পরিমাণ এক্ষেত্রে তথ্যের অভাবে হিসেব করা হয়নি।
সুইট তার ‘রেড’ ট্যুর থেকে আয় করেছেন ৩ কোটি মার্কিন ডলার। পুরো বছরে তার গান মোট ডাউনলোড হয়েছে ১ কোটি বার।
এদিকে চেসনি তার ‘নো সুজ ন্যাশন ট্যুর’- থেকে আয় করেছিলেন ৯ কোটি ডলার।
