২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে ‘জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শিশু কিশোর ও যুব নাট্যোৎসব। উৎসবের তৃতীয় দিন সোমবার মঞ্চস্থ হবে আটটি নাটক।

জয়ন্ত সাহা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:21 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শুরু হচ্ছে জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব

সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে একযোগে শুরু হবে মঞ্চায়ন।

সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলে সৈকত রায়ের নির্দেশনায় যশোরের গণনাট্য ফোরামের ‘বাবা মা আর আমি’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তুহিন খানের নির্দেশনায় বরগুনার লিটল থিয়েটারের ‘মুড়কির হাড়ি’, স্টুডিও থিয়েটার হলে শাহজাহান শোভনের নির্দেশনায় দৌড় শিশু নাট্যদলের ‘গানের পাখি’ মঞ্চস্থ হবে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মূল হলে ফয়সাল আহমেদের নির্দেশনায় ঢাকার স্বপ্নঘরের ‘৮ই ফাল্গুন’ এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দীপংকর দাস রতনের নির্দেশনায় যশোরের তির্যকের ‘দুজনার কথা’ প্রদর্শিত হবে।

একই দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নাট্যশালার মূল হলে মোহাম্মদ আকতার হোসেনের নির্দেশনায় ঢাকার পিদিম থিয়েটারের ‘কথার কথা’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গোবিন্দ বাগচী মৃন্ময়ের নির্দেশনায় রাজশাহীর খেলাঘর আসরের ‘ইতিহাস কথা বলে’ এবং স্টুডিও থিয়েটার হলে আনোয়ার শামীমের নির্দেশনায় ঢাকার শিক্ষণ শিশু থিয়েটারের ‘অদ্ভুত ভূত’ মঞ্চস্থ হবে।

এর আগে শনিবার বিকেল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আটদিনব্যাপী দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসবের উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

শিশু-কিশোর তথা সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্মকে সংস্কৃতিমনষ্ক করে তোলার লক্ষ্যে শিশুবান্ধব সমাজ চাই’-- এ প্রত্যয় নিয়ে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন দাদশ বারের মতো এবারের উৎসবের আয়োজন করছে।

এতে সহ-আয়োজক হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জনতা ব্যাংক।

এবারের উৎসবে দেশের বিভিন্ন জেলার ৬৪টি যুব নাট্য সংগঠনের ৬৪টি নাটক প্রদর্শিত হচ্ছে।

উৎসবে ইতোমধ্যে প্রদর্শিত হয়েছে ‘পূজার সাজ’, ‘চন্দ্রালিকা’, `ফেরা’, ‘এক যে ছিল টুই’, ‘সুন্দরবনের কথকতা’, ‘চুক্তির মুক্তি’, ‘দখল’, `ইঁদারা’, ‘লড়াই’, ‘বুদ্ধির ঢেঁকি’, ‘জমিলার স্বাধীনতা’ ও ‘দাদু ভাই’।