লিমির ‘সত্যি বলছি ছয়’
ইন্টারনেটে প্রকাশিত হল কণ্ঠশিল্পী লুবনা ইয়াসমিন লিমির প্রথম অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’। অ্যালবামে সবগুলো গানের কথা ও সুর করেছেন লিমি নিজেই। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন তানভীর আলম সজীব।
ইন্টারনেটভিত্তিক অডিও প্রকাশনা সংস্থা এমই লেভেল অ্যালবামটি ইন্টারনেটে ছেড়েছে বলে জানান লিমি।
লিমি গ্লিটজকে জানান, অ্যালবামের মোট ছয়টি গানের শেষ গানটি ‘সত্যি বলছি’ এবং গানের সংখ্যা ছয়কে ভিত্তি করেই অ্যালবামের নামকরণ করা হয় ‘সত্যি বলছি ছয়’।
ইন্টারনেটের মাধ্যমে লিমির গানগুলো শুনতে পাবেন শ্রোতারা। পছন্দের গানগুলো কলার টিউন হিসেবে সেট করতে পারবেন ।
লিমির ছোটবেলা কেটেছে সাংস্কৃতিক পরিমণ্ডলে। তিনি তালিম নিয়েছেন ওস্তাদ মাসুদ করিমের কাছে। উদীচীর সদস্য ছিলেন তিনি। এরপর সম্পৃক্ত হন নজরুল একাডেমি, শিশু একাডেমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে।
বেশকটি জিঙ্গেলও গেয়েছেন লিমি।
