২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবসনা হবেন না সুইফট

ক্যামেরার সামনে বিবসনা হতে রাজি নন পপতারকা টেইলর সুইফট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

হলিউডি সেলিব্রেটিদের মধ্যে বিবসনা ফটোশুট বা মিউজিক ভিডিওতে বিবসনা হওয়া যেন একটি স্টাইলে রূপ নিয়েছে। তবে নতুন এই জোয়ারে গা ভাসাতে নারাজ তরুণ পপতারকা টেইলর সুইফট। ক্যামেরার সামনে বিবসনা হতে দৃঢ় আপত্তি জানিয়েছেন সুইফট।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ২৪ বছর বয়সী ওই সংগীতশিল্পী বলেন, বিবসনা হওয়া তার জন্য সহজ কাজ নয়। অন্য সেলিব্রেটিদের মতো ক্যামেরার সামনে বিবসনা হতে চান না তিনি।

সুইফট বলেন, “আমি মনে করি পোশাক পরিহিত থাকাটাই অনেক বেশি সহজ। কারণ কখনও ক্যামেরার সামনে বিবসনা হওয়ার চিন্তা আসেনি আমার মাথায়। আর তাই তা করতেও চাই না।”

এর আগে ‘হ্যানা মন্টেনা’-খ্যাত পপতারকা মাইলি সাইরাস, রিয়ানাসহ আরও অনেকে মিউজিক ভিডিও এবং ফটোশুটে বিবসনা হয়েছেন। এই তালিকায় রয়েছেন অনেক অভিনেত্রীও। তবে সুইফট মনে করেন এর চাইতে সাধারণভাবে থাকা তার জন্য অনেক বেশি সহজ।