২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার রেডিওতে নিষিদ্ধ বিবার

কানাডার একটি রেডিও চ্যানেলে নিষিদ্ধ করা হয়েছে তরুণ পপতারকা জাস্টিন বিবারের গান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, অটোয়ার হট ৮৯.৯ রেডিও চ্যানেল সম্প্রতি ঘোষণা দিয়েছে ১৯ বছর বয়সী ওই পপতারকার গান বাজাবে না তারা।

এইস শোবিজের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, যতদিন না বিবার রিহ্যাবে গিয়ে সুস্থ হয়ে ফিরছেন ততদিন তার কোনো গান প্রচার করবে না রেডিও স্টেশনটি।

‘বেবি’ হিটমেকার বিবার ২৩ জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার হন। মূলত মাতাল অবস্থায় গাড়ির রেস করছিলেন বিবার। আর তখনই তাকে গ্রেপ্তার করে মায়ামি পুলিশ।

তবে গ্রেপ্তারের পরপরই দুই হাজার পাঁচশ’ মার্কিন ডলারের জামিনে জেল থেকে বেরিয়ে আসেন ওই পপতারকা।

পুলিশের বিবৃতিতে বলা হয়, একটি আবাসিক এলাকায় অপর একটি গাড়ির সঙ্গে রেস করার সময় বিবারের গাড়িটি আটক করে পুলিশ। আর আটকের পরই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয় ধরা পড়ে। আর তাই তাকে হাজতে নেওয়া হয়।

এ ঘটনার পরই বিবারের নিজ দেশ কানাডার রেডিও স্টেশনটি তার গান প্রচার না করার বিষয় ঘোষণা করে।