২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীর-ক্যাটরিনা সম্পর্কে ভাঙন?

রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কে ভাঙন ধরেছে বলে বলিউডে গুজব ছড়িয়েছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

যদিও তারা কোনোদিন নিজের মুখে স্বীকার করেননি প্রেমের কথা, কিন্তু রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের প্রেমলীলা কারও অজানা নয়। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, সম্পর্ক ভাঙার পথে এগোচ্ছেন এই তারকা জুটি।

জি মিডিয়া ব্যুরোর খবর অনুযায়ী, নিজেদের মধ্যে মতামতের পার্থক্যের কারণে এবার সম্পর্কের ইতি টানতে হয়েছে ক্যাট-রণবীরকে।

অনেকেই ধারণা করছেন,রণবীরের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যাট। কারণ আপাতত তিনি ক্যারিয়ার নিয়েই ভাবতে চান। তাদের প্রেমকাহিনির সমাপ্তির পেছনের কারণ এটাই।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল,দূরত্ব দেখা দিয়েছে ক্যাট-রণবীরের সম্পর্কে। কিন্তু সঠিক কারণ কোনটি,তা পরিষ্কারভাবে জানা যায়নি।

স্পেনে ছুটি কাটানো থেকে শুরু করে ভারতে ও ভারতের বাইরে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। জনসম্মুখে স্বীকার না করলেও নিজেদের সম্পর্ককে ঠিকই নানাভাবে প্রকাশ করেছেন তারা।

তবে আসলেই কি ভাঙনের পথে হাঁটছেন ক্যাট-রণবীর? এখনও নিশ্চিত নয় কেউই।