২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাহিমের তৃতীয় একক ‘বলছি তোমায়’

কণ্ঠশিল্পী ফাহিম ইসলামের তৃতীয় একক অ্যালবাম ‘বলছি তোমায়’ ভালোবাসা দিবসে প্রকাশিত হবে। ১২ টি ভিন্ন ধাঁচের গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 06:27 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

ফাহিম জানান, রক, মেলো রক ও মেলোডি ধাঁচের গান নিয়ে সাজানো হয়েছে ওই অ্যালবাম।

এ অ্যালবামে ৬টি একক গানের পাশাপাশি ৬টি দ্বৈত গান থাকবে। ফাহিমের সঙ্গে গানগুলো গেয়েছেন কণা, নির্ঝর, নওমী, অরিন, আর্নিক এবং কলকাতার সংগীতশিল্পী সোমচন্দা।

অ্যালবামের সংগীতায়োজন করছেন ফুয়াদ আল মুক্তাদির, নমন ও জুয়েল মোর্শেদ।

অ্যালবামটি ডেডলাইন মিউজিকের ব্যানারে বাজারে আসবে বলে জানিয়েছেন ফাহিম।

ফাহিমের প্রথম একক অ্যালবাম ‘ব্যস্ত’ প্রকাশিত হয় ২০০৮ সালে। এরপর তার দ্বিতীয় অ্যালবাম ‘কেন বল না’ প্রকাশিত হয় ২০১০ সালে।