২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিক্যাপ্রিওর জ্যাকেট-প্রীতি

হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাকেট সংগ্রহ করতে খুবই পছন্দ করেন। ‘হ্যালো!’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অদ্ভুত শখের কথা জানান তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

ডিএনএর দেওয়া খবর অনুযায়ী, এমনিতে পোশাকের ব্যাপারে তেমন কোনো পছন্দ না থাকলেও, তার সংগ্রহে জ্যাকেট রয়েছে প্রচুর।

ডিক্যাপ্রিওর ভাষ্য অনুযায়ী, জ্যাকেট সংগ্রহ করাটা এখন নেশায় পরিণত হয়েছে তার। আর তাই বিশেষ ধরনের জ্যাকেট চোখে পড়লেই সেটি কিনে ফেলেন তিনি। একটু আলাদা এবং নতুন ধরনের জ্যাকেট পাওয়ামাত্র সেটির পেছনে অর্থব্যয় করতে দ্বিধাবোধ করেন না তিনি।

ডিক্যাপ্রিও আরও জানান, অন্য পুরুষ তারকাদের মতো জমকালো গাড়ি কিংবা প্রাইভেট প্লেনের প্রতি আগ্রহ নেই তার। এমনকি তার পোশাকের সংগ্রহও তেমন ভালো নয়, শুধুমাত্র জ্যাকেটের প্রতি তার আগ্রহ সীমাহীন।

টাকাপয়সার ব্যাপারে নিজেকে যথেষ্ট মিতব্যয়ী বলেই দাবি করেন ডিক্যাপ্রিও।

তিনি আরও জানান, মায়ের জন্য কেনা বাড়িটি হল তার কেনা সবচাইতে ব্যয়বহুল জিনিস।