সুচিত্রা সেন আছেন, সুচিত্রা সেন নেই
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি টিভি চ্যানেল নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘সুচিত্রা সেন আছেন, সুচিত্রা সেন নেই’। অনুষ্ঠানে ভিডিওচিত্রের মাধ্যমে তার জীবনী তুলে ধরা হবে। পাশাপাশি তার সম্পর্কে বলবেন ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
টিভি চ্যানেলটির জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক গ্লিটজকে জানান, সুচিত্রা সেন সম্পর্কে বলবেন অপর্ণা সেন, মিঠুন চক্রবর্তী, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক এবং সুচিত্রা সেনের ব্যক্তিগত আলোকচিত্রী অমিতাভ চক্রবর্তী।
কলকাতাসহ ভারতীয় সিনেমায় তার অবদানের কথা তুলে ধরা হবে ভিডিওচিত্রের মাধ্যমে। একই সঙ্গে দেখানো হবে তার জীবনী।
অরিন্দম মুখার্জি বিংকুর প্রযোজনায় অনুষ্ঠানটি শনিবার রাত ৮টা ১০ মিনিটে গাজীটিভিতে প্রচারিত হবে।
