২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের মা হবেন ওয়াইল্ড

তিন মাস পর ছেলে সন্তানের জন্ম দেবেন হলিউডি অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:11 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ খবর প্রকাশ করেন ছয় মাসের গর্ভবতী অলিভিয়া ওয়াইল্ড। তিনি জানান, ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই হাত-পা ছোড়াছুড়ি শুরু করেছে তার ছেলে।

ওয়াইল্ড কৌতুক করে বলেন, “আমি যখন অনুষ্ঠানে উপস্থিত হই, তখন আমার ছেলে ক্রমাগত লাথি দিচ্ছিল। যেন সে আমাকে জিজ্ঞেস করছিল, ‘মা, আমরা কোথায় এসেছি?’

গর্ভধারণের পর স্বাভাবিক সময়ের চাইতে শরীরের ওজন অনেক বেড়ে গেছে বলে জানান ২৯ বছর বয়সী ওই অভিনেত্রী।

স¤প্রতি তিনি টুইট করেন, “সেদিন অনুষ্ঠানে আমাকে একজন বলেছে, আমি নাকি দেখতে অনেকটা আচারের বোতলের মোটা মতো হয়ে গেছি! আমি আচার পছন্দ করি, কাজেই তার এই মন্তব্যকে আমি প্রশংসা হিসেবেই নিয়েছি।”

২০১৩ এর অক্টোবরেই ঘোষণা এসেছিল অভিনেতা ও বাগদত্ত জেসন সুডেকিসের সন্তানের মা হতে চলেছেন ওয়াইল্ড। হলিউডি ওই অভিনয়শিল্পী জুটির এই প্রথম সন্তান ।

২০১১ সাল থেকে সুডেকিসের সঙ্গে প্রেম করছেন ওয়াইল্ড। এর আগে অবশ্য একবার ঘর বেঁধেছিলেন তিনি; তবে ইতালীয় নাগরিক তাও রাসপোলির সঙ্গে ২০০৮ সালে করা তার সেই বিয়ে টেকেনি তিন বছরের বেশি।

এদিকে ওয়াইল্ডের আগে টিভি অভিনেত্রী কে ক্যাননের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সুডেকিস।

২০১০ সালে তাদের বিচ্ছেদের পর অভিনেত্রী জানুয়ারি জোন্সের সঙ্গেও কিছুদিন প্রেমে মজেছিলেন তিনি। এর এক বছর পরই ওয়াইল্ডের সঙ্গে সম্পর্কে জড়ান।

২০১৩ এর জানুয়ারিতে বাগদান সম্পন্ন করেন তারা।